চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সুচনা হয়। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম, থানা ইনচার্জ দিলীপ কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহন আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৮টা ৩০ মিনিটে একে ফায়জুল হক সঃ প্রাঃ বিদ্যালয় মাঠ চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম, থানা ইনচার্জ দিলিপ কুমার সরকার। পরে কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ। বেলা ১১টায় সর্বস্তরের মানুষ সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতে অংশ গ্রহণ করে। এর পর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বিকাল ৪টায় এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় আবাহনী বনাম মোহামেডান ফুটবল টিম। সন্ধ্যা ৭ টায় উপজেলা শিল্পকলা একাডেমীর বকুল চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া উপজেলা আ’লীগ দলীয় কার্যালয় সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রশাসনের কুওকাওয়াজ ও ডিসপ্লে অংশ গ্রহণ করে।
চিতলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১ টায় উপজেলা চত্ত¡র থেকে এক র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার বকুল চত্ত¡রে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, কৃষি কর্মকর্তা আবু তালহা, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাইভলিহুড সিকিউরিটি প্রজেক্ট এর ম্যানেজার এড ওয়ার্ড বাবুল, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল।
চিতলমারীতে আউশের প্রনোদনা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে সহায়তা প্রদান
বাগেরহাটের চিতলমারী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১/২০১৪ মৌসুমে উফশী আউশ ধান চাষে সহায়তার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ২শ জনার মধ্যে বীজ, সার ও সেচ সহায়তা হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম এ অনুষ্ঠানের উদ্ভোধন করে ৭টি ইউনিয়নের বড়বাড়িয়া ৩৫ জন, কলাতলা ৩০ জন, হিজলা ৩০ জন, শিবপুর ২০ জন, চিতলমারী ৩৫ জন, চরবানিয়ারী ৩০ জন, সন্তোষপুর ২০ জন ক্ষুদ্র কৃষকদের হাতে তুলে দেন। প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এম ও পি, ১০ কেজি ডি এ পিসহ সেচের সুবিধার জন্য ৩শ করে টাকা প্রদান করেন। এ সময় কৃষি কর্মকর্তা আবু তালহা, হিসাব রক্ষন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন শেখ, চিতলমারী প্রেসক্লাব সভাপতি ও কন্ঠধ্বনি পত্রিকার সম্পাদক মুন্সী দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক ও কন্ঠধ্বনি পত্রিকার প্রকাশক এস এ সাগর, সাংবাদিক তাওহিদুর রহমান বাবু, মোঃ মিরাজুল ইসলাম, এম জাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।




