রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ২৫ মার্চ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাওয়ের রাণীশংকৈল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এমপি সেলিনা জাহান লিটাকে সংবর্ধনা জানানো হয়।

উপজেলার প্রাণের মানুষ, আওয়ামী রাজনীতির মাইলফলক মরহুম আলী আকবর এমপির সুযোগ্য কন্যা উপজেলা আ’লীগের সভানেত্রী, উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দিকে ঘায়েল করা লড়াকু সৈনিক সেলিনা জাহান লিটা মহিলা সংরক্ষিত আসনে চুড়ান্তভাবে এমপি নির্বাচিত হন।
রাণীশংকৈল উপজেলা আ’লীগের সকল অংগ সংগঠন, রাণীশংকৈল প্রেস ক্লাব, দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক দেশের পত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানানো হয়। এউপলক্ষ্যে আলোচনা সভায় রাজনৈতিক ব্যক্তিত্ত¡ মোঃ ইমরান আলীর সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য দেন ভারঃ অধ্যক্ষ তাজুল ইসলাম।
উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, আ’লীগের শক্তিমান লড়াকু সৈনিক আঃ কাদের, সাংস্কৃতিক ব্যক্তিত্ত¡ ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম, কৃষক লীগের মোশাররফ হোসেন বুলু, শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, আলমগীর সরকারসহ সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।




