ads

বুধবার , ২৬ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লাখোকণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৬, ২০১৪ ২:৪১ অপরাহ্ণ

national-anthemশ্যামলবাংলা ডেস্ক : ‘লাখো কণ্ঠে সোনারবাংলা’ জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ। একই সঙ্গে বিশ্ব ইতিহাসেরও অংশ হলো ত্রিশ লাখ প্রাণ ও দুই লাখ সম্ভ্রম হারানোর বিনিময়ে পাওয়া সোনার বাংলা- আমাদেরই বাংলাদেশ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর তেজগাঁয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বুধবার বেলা ১১টা ১০ মিনিটে দুই লাখ ৫৪ হাজার ৬৮১ জন মানুষের কন্ঠে একই সঙ্গে গাওয়া হলো প্রাণের জাতীয় সঙ্গীত ‘সোনারবাংলা”। এছাড়া প্যারেড গ্রাউন্ডের বাইরে প্রায় লক্ষাধীক মানুষসহ সারাদেশের কোটি কোটি মানুষের কন্ঠে সুরললিত হয়ে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন।
গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃতি দিলে এটি হবে একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত গাওয়ার নতুন বিশ্বরেকর্ড। আয়োজকরা জানিয়েছেন, অনানুষ্ঠানিক হিসাব অনুযায়ী বিভিন্ন শ্রেণি-পেশার ২ লাখ ৫৪ হাজার ৬শ৮১ জন এই ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে প্রকৃত সংখ্যাটি আরও বেশি হবে- উলে­খ করে তা পরে জানানো হবে বলেও আয়োজকরা জানিয়েছেন।
একসাথে সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত গাওয়ার বর্তমান বিশ্বরেকর্ডটি ভারতের দখলে রয়েছে। তারা ১ লাখ ২১ হাজার ৬শ ৫৩ জন মানুষের অংশগ্রহণে করেছিল ওই আয়োজন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!