ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৫, ২০১৪ ১:৪২ অপরাহ্ণ
মেহেরপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত

মেহের আমজাদ,মেহেরপুরঃ “যক্ষা সেবা সবার তরে, পোঁছে দেব ঘরে ঘরে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ৯টায় দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে একটি র‌্যালি বের করা হয়। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মিজানুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি হাসপাতাল সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. তাপস কুমার সরকার, আর.এম.ও ডা. অলোক কুমার দাস, বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ মনিরুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ডাক্তার, নার্স ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেয়।

মেহেরপুর জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেনকে হাজত মুক্তির পর

আওয়ামী লীগ নেতা নুরুল আমিন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ

Shamol Bangla Ads

মেহেরপুর জেলা বিএনপি সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে আওয়ামী লীগ নেতা নুরুল আমিন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে গাংনী থানা পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে। ২৮ দিন হাজতবাসের পর জামিনে মুক্তি পেলে মেহেরপুর জেলা কারাগারের প্রধান ফটক (গেট) থেকে গতকাল সকালে আমজাদ হোসেনকে আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, গত বছরের ২৪ ডিসেম্বর রাতে বাড়ির অদুরে কুপিয়ে হত্যা করা হয় গাংনী পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাঁশবাড়ীয়া গ্রামের নুরুল আমিনকে (৩৮)। ওই হত্যাকান্ডের ইন্ধনদাতা হিসেবে আমজাদ হোসেনেকে গ্রেফতার করা হয়েছে।
হরতাল-অবরোধের সময় আমজাদ হোসেনসহ বেশ কিছু নেতাকর্মীর নামে কয়েকটি মামলা দায়ের করে পুলিশ। তিনটি মামলার আসামি হিসেবে আমজাদ হোসেন গত ২৪ ফেব্রæয়ারী মেহেরপুর আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। দুটি মামলায় মেহেরপুর জেলা জজ আদালত ও অপরটিতে উচ্চদালত থেকে জামিন পান তিনি। গতকাল সকালে তিনি হাজতমুক্ত হবেন এ খবরে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক মেহেরপুর জেলা কারাগারের সামনে তাকে স্বাগত জানাতে ভিড় করেন। ২৮ দিন হাজতবাসের পর কারাগার থেকে মুক্ত হয়ে তিনি অপেক্ষমান নেতাকর্মীদের কাছে আসছিলেন। এসময় সদর ও গাংনী থানা পুলিশের কয়েকটি দল তাকে আটক করে সদর থানায় নিয়ে যায়। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মুজিবনগর মোনাখালীতে দূর্বৃত্তদের হামলায় যুবক আহত

মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালীতে দূর্বৃত্তদের হামলায় রবিউল ইসলাম (২৬) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিউল ইসলাম মোনাখালী গ্রামের মৃত মোসাব কাক্কা’র ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন রবিউল ইসলাম জানান, গত রোববার রাতে মোনাখালী ফুটবল মাঠে রবিউল ইসলাম ও তার ২ বন্ধু জুল্লু ও রুবেল হাঁটাহাটি করছিলেন। ওই সময় ৫/৬ জন দূর্বৃত্ত লাঠি-সোটা ও রড দিয়ে তাদের উপর হামলা চালায়। ওই সময় জুল্লু ও রুবেল পালাতে সক্ষম হলেও দূর্বৃত্তদের রড় ও লাঠির আঘাতে রবিউল ইসলাম মারাত্মক আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা রক্তাক্ত ও সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রæত মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। আহত রবিউল ইসলামের বড়ভাই কামারুল ইসলাম জানান, দূর্বৃত্তরা আমার ভাইকে পূর্ব শত্রæতার জের ধরে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে মৃত ভেবে তারা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষকের যোগদান

Shamol Bangla Ads

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ সময়ের ব্যবধানে একজন সহকারি প্রধান শিক্ষক যোগদান করেছেন। কুষ্টিয়ার মীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খন্দকার আমানুল্লাহ এক সরকারি আদেশে বদলী হয়ে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। গতকাল সোমাবার বেলা ১১ টার দিকে তিনি মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি মোঃ আনিসুজ্জামান তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শরিফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ফরমালিন মিশানো ফল বিনষ্ট

মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতে এক ফল ব্যবসায়ীর ফরমালিন মিশানো বেশ কিছু ফল বিনষ্ট করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের বড় বাজার এলাকার মাসুম ফল ভান্ডারে অভিযান চালিয়ে ফরমানিলযুক্ত এক বস্তা আপেল ও পাঁচ কেজি আঙ্গুর তুলে নিয়ে আসেন। পরে সদর উপজেলা চত্বরে ফলগুলো বিনষ্ট করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!