ads

সোমবার , ২৪ মার্চ ২০১৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড : ১২টি দোকান ভস্মিভূত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০১৪ ৭:২৪ অপরাহ্ণ

NNNNনরসিংদী প্রতিনিধি :  নরসিংদী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে  ১২টি দোকান পুড়ে গেছে । এতে প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে । আগুনে ভস্মিভ‚ত হয়েছে  ১২টি দোকান।   সোমবার ভোর ৫টার দিকে নরসিংদী শহরের বড় বাজারের ধারিপট্রি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রনে আনে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সোয়া ৫টার সময় নরসিংদী বাজারের ধারিপট্রি এলাকায় একটি কাগজের দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে । মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে । বাজারের লোকজন নরসিংদী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায় । পারে আগুনের ভয়াবহতা দেখে নরসিংদী,মাধবদী ও পলাশ ফায়ার সাভিসের ৫ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । আগুনের তিব্রতায়  ১২টি দোকান ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ১কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা দাবী করেন । আগুনের খবর ছড়িয়ে পড়লে নরসিংদী বাজারের ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্থ হয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সহায়তা করেন। কি কারনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি । ফায়ার সার্ভিস জানায়, বাজারের গলিগুলো সরু হওয়ায় এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়।

Need Ads
error: কপি হবে না!