পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ‘যক্ষার সেবা সবার তরে, পৌঁছে দেব ঘরে ঘরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় সোমবার বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে হল রুমে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মশিহুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূর্বধলায় নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন শীর্ষক কর্মশালা

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা পল্ল¬ী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে দু’দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষন কর্মশালা গতকাল সোমবার আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয়।
পিডিবিএফ কার্যালয়ে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. আবুল কালামের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, পিডিবিএফ এর উপ-পরিচালক মো. রাশিদুজ্জামান। বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আলাল উদ্দিন, শফিকুল আলম শাহীন, নূর আহাম্মদ খান রতন প্রমুখ।




