ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লা বরুড়া ও মেঘনা উপজেলা নির্বাচনে ইমেজ লড়াইয়ে উত্তপ্ত নির্বাচনী এলাকা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২০, ২০১৪ ৬:০২ অপরাহ্ণ

Comilla mapতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার বরুড়া ও মেঘনা উপজেলা পরিষদ নির্বাচন আগামি ২৩মার্চ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে দুই উপজেলায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বরুড়ায় ৪ ও মেঘনায় ৮ জন চেয়ারম্যান প্রার্থী নিজেদের ইমেজ লড়াইয়ে এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণায় উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পুরো উপজেলা। বরুড়ায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। তারা হচ্ছেন- আবদুল খালেক চৌধুরী (বিএনপি), মাজহারুল ইসলাম মিঠু (আওয়ামীলীগ), দুলাল মিয়া (স্বতন্ত্র) ও মোস্তাফিজুর রহমান ভূইয়া (আওয়ামীলীগ)। তাদের মধ্যে আবদুল খালেক চৌধুরী ও মাজহারুল ইসলাম মিঠুর লড়াই হবে বলে ভোটররা জানিয়েছেন।

Shamol Bangla Ads

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। তারা হচ্ছেন, আবুল বাসার (জামায়াত), কামাল হোসেন (জাপা), মিজানুর রহমান (আ‘লীগ) ও সৈয়দ জহিরুল হক (বিএনপি)। তাদের মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে কামাল হোসেন ও সৈয়দ জহিরুল হকের মধ্যে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৪জন। তারা হচ্ছেন,খোদেজা বেগম ভূঞা(স্বতন্ত্র),দেলোয়ারা বেগম(আ‘লীগ)ও শাহীনা মমতাজ হ্যাপি(বিএনপি)। তাদের মধ্যে দেলোয়ারা বেগম ও শাহীনা মমতাজ হ্যাপির মধ্যে লড়াই হবে।
এদিকে মেঘনায় উপজেলায় স্বতন্ত্র, বিএনপি, বিএনপি বিদ্রোহী ও আ’লীগ সমর্থিত প্রার্থীর মধ্যে চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরামহীনভাবে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থী ও সমর্থকরা। মেঘনায় চেয়ারম্যান পদে ৮জন হলেন- স্বতন্ত্র প্রাথী মোঃ মোস্তাফিজুর রহমান, বিএনপি সমর্থিত আজহারুল হক শাহীন, বিএনপি বিদ্রোহী মোঃ রমিজ উদ্দিন লন্ডনী, আওয়ামীলীগ সমর্থিত আবদুস সালাম, আ’লীগ বিদ্রোহী আলহাজ্ব ফারুক সরকার আব্বাসী, ইসলামী ঐক্যজোট সমর্থিত মাওলানা মো. আলতাফ হোসেন,স্বতন্ত্র প্রার্থী গাফ্ফার এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত মো. মোবারক হোসেন। ভাইস চেয়ারম্যান পদে ৪জন হলেন- বিএনপি সমর্থিত এমএম মিজানুর রহমান, আ’লীগ সমর্থিত লিটন সরকার আব্বাসী, আ’লীগ বিদ্রোহী তাজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে এমএম মিজানুর রহমান ও লিটন সরকার আব্বাসীর মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন হলেন- বিএনপি সমর্থিত দিলারা শিরিন, আ’লীগ সমর্থিত হালিমা আক্তার ও আ’লীগ বিদ্রোহী ফরিদা সাইফুল ঝর্ণা। তাদের মধ্যে দিলারা শিরিন ও হালিমা আক্তারের মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

Need Ads
error: কপি হবে না!