কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় বেলেজান খাতুন (৫৫) নামে এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার পরিবারের ৪জন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কাতলামারী নামক স্থানে ্এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাগেছে, রোববার সকালে ৫জন যাত্রী নিয়ে একটি নছিমন কুষ্টিয়া যাওয়ার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কাতলামারী বাজরে স্পিড বেকারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রন হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে নছিমনের সকল যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধা বেলেজান খাতুন মারা যায়। নিহতের লাশ ও তার বড় ছেলে আব্দুল হাকিম, ন্ত্রী মমতাজ খাতুন, তাদের ছেলে মমিন ও ছেলের বৌ রেশমা খাতুন কে আহত অবস্থায় তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তারা পাশ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহানুর শাহীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।




