চুয়াডাঙ্গা প্রতিনিধি : সারা দেশের ন্যায় আজ ৩য় ধাপে নির্বাচনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বেসরকারী ভাবে প্রকাশ করা হয়েছে। এতে জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাও: আজিজুর রহমান বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ৫৮ হাজার ১শ ৫৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ সমর্থিত কাপপ্রিচ প্রতীকে বর্তমান উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ ৪৮ হাজার ৯শ ২৩ ভোট। মাও: আজিজুর রহমান বে-সরকারি ফলাফল অনুযায়ী ৯ হাজার ২শ ৩০ ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।




