ads

রবিবার , ১৬ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে আ’লীগের চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজয়

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০১৪ ৪:০৫ অপরাহ্ণ
হোসেনপুরে আ’লীগের চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজয়

 হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে ১৫ মার্চ শনিবার চতুর্থ উপজেলা নির্বাচন দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া উৎসব মূখর পরিবেশে শান্তিপূণ ভাবে অনুষ্টিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আযুব আলী। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৬৮৪ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দি দোয়াত কলম প্রতিক নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মবিন পেয়েছেন ৩০হাজার ৪৪৮ ভোট।ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আধ্যাপক নরুল আমিন পারভেজ।তিনি পেয়েছেন ২৬ হাজার ৯৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি তালা প্রতিক নিয়ে আওয়ামীলীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২৩ হাজার ৩৩৮ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের সেলিনা সারোয়ার।তিনি পেয়েছেন ২৫ হাজার ৮২৮ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দি কলসি প্রতিক নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেগম রোকেয়া পেয়েছেন ২২ হাজার ৭০৬ ভোট। সহকারী রির্টানিং অফিস সূত্রে জানাযায়, হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ছিল ১লাখ ১৭হাজার ৩০৫জন।৪৯ কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৬৫ শতাংশ।

Need Ads
error: কপি হবে না!