ads

শনিবার , ১৫ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপুরে বার্ষিক হাজং সম্মেলন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০১৪ ৬:০৮ অপরাহ্ণ

Hajong Picture Durgapur-1দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে হাজং সমাবেশ উদযাপন কমিটির আয়োজনে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক পরিচালিত দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার হাজং জনগোষ্ঠীর নারী-পুরুষদের অংগ্রহনে গতকাল শনিবার দুর্গাপুর অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে দিনব্যাপী বার্ষিক হাজং সম্মেলন অনুষ্ঠিত হয় ।
”কাঠামোগত নেতৃত্বই আনতে পারে হাজং সমাজে শান্তি ও ন্যায্যতা।” এই মুল সুরকে সামনে রেখে থানা মড়ল কমিটির সভাপতি রঞ্জিত কুমার হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পারি ডেভেলপমেন্ট ট্রাষ্ট এর নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও। অন্যান্যের মধ্যে আলোচনা করেন,সম্মেলন উদ্যাপন কমিটির আহবায়ক প্রফুল­ চন্দ্র হাজং,নরেশ হাজং,বিশ্বজিৎ হাজং,পূণ্যমোহন হাজং,স্বপ্না দেবী রায়,বাবুলাল হাজং,সন্ধ্যা রানী হাজং,মনিন্দ্র হাজং প্রমুখ। সম্মেলনে হাজং সমাজের  যে কোন ধরনের সমস্যা নিজেদের গাঁও কমিটি ইউনিয়ন কমিটি এবং উপজেলা কমিটির মাধ্যমে সমাধান করার প্রক্্িরয়া করতে হবে,সেই সাথে হাজংদের কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখা এবং লালন করার ব্যাপারে জোর পদক্ষেপ নেওয়ার আহবান জানান বক্তারা। সমাবেশ শেষে হাজং নারী-পুরুষদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Need Ads
error: কপি হবে না!