ads

শনিবার , ১৫ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্রেফতার আতংকে মেহেরপুর বন্দরে জুম্মার নামাজে মুসল্লী কম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৫, ২০১৪ ১:২২ অপরাহ্ণ
গ্রেফতার আতংকে মেহেরপুর বন্দরে জুম্মার নামাজে মুসল্লী কম

মেহের আমজাদ, মেহেরপুর : শুক্রবার জুম্মার নামাজের সময় মেহেরপুর সদর উপজেলার বন্দর জামে মসজিদে অধিকাংশ মুসল্লীরা নামাজে যায়নি। মসজিদের মাইকে বার বার নামাজ পড়তে আসাবার জন্য প্রচার করা হলেও গ্রামের অধিকাংশ মুসল্লীর সাড়া মেলেনি। পুলিশের গ্রেফতার আতংকে গ্রামের বয়স্ক ব্যক্তিরা ও মসজিদের ইমাম হাফেজ নূরুল হদা গ্রাম ছেড়ে আত্মগোপন করেছেন। জুম্মার নামাজ পড়ার জন্য কয়েকজন শিশু ও বৃদ্ধ মসজিদে যায়। এসময় মেহেরপুর আলিয়া মাদ্রাসা থেকে ৯ম শ্রেনীতে পড়া এক ছাত্রকে ডেকে নিয়ে এসে বন্দর জামে মসজিদে জুম্মার নামাজ পড়ানো হয়।

Shamol Bangla Ads

গ্রামবাসীরা জানান, বৃহস্পতিবার বন্দর জামে মসজিদে ফজরের নামাজের সময় পুলিশ মসজিদটি ঘেরাও করে। নামাজ শেষে মসজিদের ভিতরে থাকা সকল মুসল্ল¬ীদের পুলিশের গাড়িতে উঠিয়ে মেহেরপুর সদর থানা নিয়ে আসে। এদের মধ্যে জামায়াত, বিএনপি ও আওয়ামী লীগের ২৭ জন আটক হয়। পরে জামায়াত-বিএনপির ৮ জনকে সড়ক অবরোধ ও গাছ কাটার অভিযোগে আদালতে প্রেরন করা হয়। আটক অন্যান্যদের ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে মেহেরপুর পুলিশ সুপার বলেন, জামায়াত-শিবিরের পলাতক আসামীরা মসজিদে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান চালনো হয়। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ নেয়, তাদের ছেড়ে দেয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!