মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। ১৪ মার্চ শুক্রবার দুপুর ১টার দিকে উত্তরভাগ ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে উত্তরভাগ ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে বিলাল মিয়া, রজব আলী, ল্কোমান মিয়া ও ফয়সল মিয়ার বাড়ির ৪টি টিনশেড ঘর পুঁড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাউলসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মৌলভীবাজার থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের সদস্য মো. ইমরুল হক জানান, প্রাথমিকভাবে জানাযায়, চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।
ক্ষতিগ্রস্থ বসতঘরের সদস্যরা বিলাল মিয়া, রজব আলী জানান, এ অগ্নিকান্ডে সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন ।




