ads

শুক্রবার , ১৪ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কারচুপি হলে ইসি কার্যালয় ঘেরাও : রিজভী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৪, ২০১৪ ৪:৩৮ অপরাহ্ণ

rizvi_4শ্যামলবাংলা ডেস্ক : উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফা নির্বাচনে কোনরকম কারচুপি হলে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ১৪ মার্চ শুক্রবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই হুমকি দেন। এসময় তিনি বলেন, কালকের নির্বাচনকে সামনে রেখেই নির্বাচনী উপজেলাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সব সংবাদ মাধ্যমে কালকের নির্বাচন নিয়ে গভীর সংশয় প্রকাশ করা হয়েছে।

Shamol Bangla Ads

রিজভী বলেন, নির্বাচনী কেন্দ্রে কাল (শনিবার) সরকারি দলের সমর্থকদের সন্ত্রাস-সহিংসতা ও ভোটকেন্দ্র দখলের তাণ্ডব চললে নির্বাচন কমিশনকে দুর্ভেদ্য ঘেরাওয়ে আটকে দেয়া হবে।
তিনি অভিযোগ করেন, বরিশালের সদর, মুলাদি, বাবুগঞ্জ,হিজলা, মেহেরপুর সদর, পিরোজপুর সদর, ট্ঙ্গাইলের গোপালপুর, শরীয়তপুর সদর, শেরপুরের শ্রীবরদী উপজেলায় ক্ষমতাসীনরা সহিংসতা ও সন্ত্রাস চালাচ্ছে। সরকারি দল ও নির্বাচন কমিশন ভিন্নরূপ দাবি করলেও উপজেলা নির্বাচনে অস্ত্রবাজদের দাপট ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ, আসাদুল করীম শাহিন, মুক্তিযোদ্ধা দলের আবুল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উলে­খ্য, ১৫মার্চ শনিবার তৃতীয় দফায় উপজেলা নির্বাচনে ৪১ জেলার ৮১ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!