ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গৌরনদী থেকে অপহৃত দু’পরীক্ষার্থীকে খুলনায় উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৭:৪৮ অপরাহ্ণ
গৌরনদী থেকে অপহৃত দু’পরীক্ষার্থীকে খুলনায় উদ্ধার

অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামের অপহৃত দুই এইচএসসি পরীক্ষার্থীকে বৃহস্পতিবার দুপুরে খুলনার দৌলতপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। থানার চৌকস ওসি মো. আবুল কালাম বিভিন্ন মাধ্যমে খুলনার দৌলতপুর থানা পুলিশের সহায়তায় অপহৃতাদের উদ্ধার করতে সক্ষম হলেও অপহরণকারীরা পালিয়ে যায়।

Shamol Bangla Ads

ওসি মো. আবুল কালাম জানান, বিভিন্ন মাধ্যমে অপহৃতাদের অবস্থান নিশ্চিত করে খুলনার দৌলতপুর থানা পুলিশের সহযোগিতায় চেকপোস্ট বসিয়ে অপহৃতদের উদ্ধার করা হলেও অপহরণকারীরা পালিয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে অপহৃত বাবুগঞ্জ উপজেলার আগরপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও গৌরনদীর মহিষা গ্রামের কাজী আখতারুজ্জামানের পুত্র শাহরিয়ার অনিক ও পার্শ্ববর্তী বাড়ির শহীদ খানের পুত্র সহপাঠী সোহাগ খান গৌরনদী থানা কম্পাউন্ডে বসে সাংবাদিকদের জানান, দৌলতপুর এলাকায় পুলিশের চেকপোস্টের অদূরে তাদের ফেলে রেখে অপহরণকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।
উল্লে¬খ্য, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে দু’বন্ধু ঘুরতে বের হয়ে সাঁকোকাঠী মিশুক স্ট্যান্ডে বসে অপহৃত হয়। একটি পিকআপ ভ্যানে তাদের অপহরণ করে নেয়া হয়। ওইদিন রাতে অনিক তার সাথে থাকা মোবাইলে ফোনে বিষয়টি তার মায়ের কাছে জানানোর পর অপহরণকারীরা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তা বন্ধ করে দেয়। এঘটনায় বুধবার থানায় একটি সাধারণ ডায়েরী করার পর পুলিশ বিভিন্ন মাধ্যমে উদ্ধার অভিযান শুরু করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!