ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এম ভি ফারহান -৪ লঞ্চ থেকে চার লক্ষ টাকা মূল্যের ৫০ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোষ্ট গার্ড।

বৃহস্পতিবার থেকে শুক্রবার পযন্ত এ অভিযান চালানো হয়। কোষ্ট গার্ড দক্ষিন জোন ভোলার একটি অপারেশন দলের লেঃ কমান্ডরন এম মাজহারুল ইসলাম বি এন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে কোষ্ট গার্ডের একটি দল মেঘনা নদীর ভাঙতির খাল নামক এলাকা থেকে হাতিয়া-ঢাকা রুটে চলাচলকারী ‘‘এম ভি ফারহান -৪”লঞ্চে অভিযান চালায়, এসময় লঞ্চে থাকা ৫০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা । তিনি আরো জানান, জব্দকৃত জাটকা আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে জেলা মৎস কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। পরবতীতে জেলা মৎস কর্মকর্তা জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।




