ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমনিরহাট কালীগঞ্জে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৩, ২০১৪ ৭:৪৯ অপরাহ্ণ
লালমনিরহাট কালীগঞ্জে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ

লালমনিরহাট  প্রতিনিধি : লালমনিরহাট কালীগঞ্জে বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসার হাবিবুর রহমান কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মাঝে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে প্রার্থীর প্রতীক হচ্ছে, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (আ’লীগ) ও তুষভান্ডার ইউপি চেয়ারম্যান মাহবুবুজ্জামান (ঘোড়া) তার আপন বড় ভাই স্বতন্ত্র প্রার্থী কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা রশীদুজ্জামান আহম্মেদ (টেলিফোন),আ’লীগ বিদ্রোহী প্রার্থী , উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মুর্তুজা হানিফ (দোয়াত-কলম),বিএনপি সমর্থিত প্রার্থী কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (আনারস) এবং বিএনপি বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল (মোটর সাইকেল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান (কাপ-পিরিচ)।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের প্রতীক হচ্ছে, জামায়াত সমর্থিত প্রার্থী উপজেলা জামায়াতে আমির আব্দুল লতিফ মাস্টার (টিয়া পাখি), আ’লীগ সমর্থিত প্রার্থী কমল কৃষ্ণ সরকার (তালা), বিএনপি সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ (চশমা), বিএনপি বিদ্রোহী প্রার্থী রাশেদুল হক বিপ্লব (বই), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী উপজেলা জা’পার সাধারণ সম্পাদক আবু তালেব আলবানী (বৈদ্যুতিক বাল্ব), স্বতন্ত্র প্রার্থী মহিউল ফারুক বুলবুল (মাইক), স্বতন্ত্র প্রার্থী নুরন্নবী হিরু (টিউবওয়েল)।
ভাইস চেয়ারম্যান মহিলা পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতীক হচ্ছে, আ’লীগ সমর্থিত প্রার্থী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা বেগম সেবি (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী মেহেতারা আক্তার বানু (হাঁস), স্বতন্ত্র প্রার্থী সাহিদা আক্তার (প্রজাপতি), স্বতন্ত্র প্রার্থী তুষভান্ডার ইউপি সদস্য শেফালী বেগম(কলস) স্বতন্ত্র প্রার্থী চায়না বেগম (ফ্যান)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!