ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে পল্লী চিকিত্সকের ভূল চিকিত্সায় প্রাণ গেল গৃহবধু রোজিনার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৭:৪৪ অপরাহ্ণ
নরসিংদীতে পল্লী চিকিত্সকের ভূল চিকিত্সায় প্রাণ গেল গৃহবধু রোজিনার

নরসিংদী প্রতিনিধি : কথিত পল্লী চিকিত্সকের ভূল চিকিত্সায় অকাল মৃত্যুর শিকার হয়েছে গৃহবধু রোজিনা বেগম রোজী। একটি ইনজেকশন রোজিনার জীবন লীলা সাঙ্গ করে দিয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে নরসিংদীর সেখেরচর বাজারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

Shamol Bangla Ads

জানা গেছে, নরসিংদী সদর উপজেলার কুড়েরপাড় গ্রামের ক্ষুদে ব্যবসায়ী কাজল মিয়ার স্ত্রী রোজীনা বেগমের শ্বাসকষ্ট জনিত রোগে ভোগছিল। প্রায়ই তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ইনহেলার অথবা অক্সিজেন নিতে হতো। কোন কোন সময় সালবিউটামল জাতীয় ওষধ খেলেও সে ভাল হয়ে যেতো। গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ রোজিনার শ্বাসকষ্ট দেখা দিলে তার স্বামী কাজল মিয়া তাকে দ্রæত শেখেচর বাজারের পল্লী চিকিৎসক নাইরুজ্জামানের নিকট নিয়ে যায়। সেখানে নাইরুজ্জামান তাকে কোনপ্রকার ইনহেলার বা অক্সিজেন না দিয়ে রোজিনার শরীরে সরাসরি একটি ইনজেকশন পুশ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই রোজিনার অবস্থা খারাপ হয়ে যায় এবং দ্রুত তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। রোজিনার সারা শরীর নীলাভ রং ধারন করে। অবস্থা বেগতিক দেখে নাইরুজ্জামান রোজিনাকে তাড়াতাড়ি নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেয়। এ অবস্থায় রোজিনার স্বামী কাজল মিয়া তাকে দ্রæত নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রোজিনাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার জানাজানি হবার সাথে সাথে রোজিনার গ্রামের বাড়ী কুড়েরপাড়ের লোকজনের মাধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা দ্রুত শেখেরচর বাজারে গিয়ে কথিত পল্লী চিকিৎসক নাইরুজ্জামানকে আটক করে নরসিংদী থানা পুলিশের হাতে সোপর্দ করে। রোজীনার মৃত্যুর সম্পর্কে হাসপাতালের ডাক্তারদের সাথে কথা বলে জানা গেছে, সম্পূর্ণ ভুল চিকিত্সার কারনে রোজিনার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে রোজিনার স্বামী কাজল মিয়া বাদী হয়ে কথিত পল্লী চিকিৎসক নাইরুজ্জামানের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!