ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কমেছে আলু-পেঁয়াজের দাম

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও দেশি আলুর দাম। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৪৫ টাকায় এবং দেশি নতুন জাতের আলু ৩০ টাকা কমে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজের আমদানি বেশি এবং দেশি নতুন আলু বাজারে উঠতে শুরু করাতে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। ২৩ ডিসেম্বর সোমবার সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

Shamol Bangla Ads

হিলি বাজারে আলু ও পেঁয়াজ কিনতে আসা আমিনুল ইসলাম বলেন, কয়েকদিনের তুলনায় আলু এবং পেঁয়াজের দাম কমেছে। তবে চাল, তেল, চিনি, বিভিন্ন মসলার দাম কমেনি। বাজার ব্যবস্থা খুব দুর্বল। সাধারণ মানুষের নাগালের বাহিরে গেছে সব কিছু। আমরা সঠিকভাবে সংসার পরিচালনা করতে পারছি না। সরকারের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ নেই বললেই চলে।

হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা রায়হান হোসেন বলেন, দেশের বাজারে দেশি আলু এবং ভারত থেকে পেঁয়াজের সরবারহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম। এতে করে আগের থেকে বিক্রিও বেড়েছে। ক্রেতারা তাদের চাহিদা মত পণ্য কিনছেন। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

Shamol Bangla Ads

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল রবিবার ভারতীয় ২০ ট্রাকে ৫৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

Need Ads
error: কপি হবে না!