ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে জামায়াত-বিএনপির কর্মী সন্দেহে ২৭ জন আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৭:৪২ অপরাহ্ণ

grefমেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর শহরের উপকন্ঠে বন্দর গ্রামের মসজিদ থেকে হরতাল অবরোধ মামলার সন্দেহভাজন জামায়াত-বিএনপির কর্মী হিসেবে ২৭ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

Shamol Bangla Ads

মেহেরপুর পুলিশ সুপার এ.কে.এম নাহিদুল ইসলাম জানান, হরতাল অবরোধের সময় সড়কের দু’পাশে গাছ কাটা ও ককটেল বিস্ফোরণের মামলার আসামি ধরতে বন্দর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ২৭ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে এদের মধ্যে নিরাপরাধ কেউ থাকলে তাদের ছেড়ে দেয়া হবে। আটককৃতরা হলেন, বন্দর গ্রামের মোহন আলী (৫৫), বুলু খান (৫৫), আব্দুস সাত্তার (৬৫), আব্দুল কুদ্দুস (৫০), রুপচাঁদ (৭০), শফিউদ্দীন (৭৫), শাকের আলী (৭০), নাসিম (৬৫), সুরমান (১৯), ইদ্রিস আলী (৪৫), রহিম (১৭), বখতিয়ার (৪০), আতিয়ার (২৭), শওকত (৩৮), তমলিম (৩৫), কেরামত আলী (৭০), লাল মোহাম্মদ (৭৫), গিয়াস উদ্দীন (৭০), নজরুল (৮৫), ফজর শেখ (৮২), জনা উদ্দীন (৯০), সাহাব উদ্দীন (৬৫), মতিন (৭৮), জাফর আলী (৭৬), মফিজার (৯০)। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে তাদের আটক করে থানায় নেয়া হয়। থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!