ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শরণখোলায় মানবজমিন প্রতিনিধিকে হুমকি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০১৪ ৭:০৭ অপরাহ্ণ
শরণখোলায় মানবজমিন প্রতিনিধিকে হুমকি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : শরণখোলায় দৈনিক মানবজমিনের প্রতিনিধি’র হাত-পা কেটে নেয়ার হুমকি দিয়েছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন আকনের  জামাতা। এ ব্যাপারে শরণখোলা থানায় ডায়েরী করা হয়েছে।
সোমবার রাত ১১টায় মানবজমিন পত্রিকার শরণখোলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন তাফালবাড়ীতে সংঘঠিত মারামারি ঘটনার তথ্য সংগ্রহ করতে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স যায়। তথ্য সংগ্রহ শেষে বাসায় ফেরার পথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন আকনের জামাতা মোঃ সবুজ মারামারির নিউজ করলে হাত-পা কেটে নেয়াসহ জনমের মতো সাংবাদিকতার স্বাদ মিটিয়ে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় শরণখোলা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং ৩৬০। তারিখ ১০/০৩/১৪

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!