ads

বুধবার , ২৯ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৪৮
অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই। তিনি ২৯ আগস্ট বুধবার সকালে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য ১৪তলা আবাসিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ওই কথা বলেন। তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দকে সবিনয়ে বলবো অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না। দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে। আপনারা সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন’।
সহিংস আন্দোলন হলে জননিরাপত্তায় সরকার ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আপনারা যদি অহিংস আন্দোলন করেনও তাতেও আমাদের আপত্তি নেই। কিন্তু সহিংস কোনো আন্দোলন হলে জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।
নির্বাচনের আগে কোনো রাজনৈতিক কর্মীকে গ্রেফতার না করতে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানের জবাবে ওবায়দুল কাদের বলেন, যারা ইতিবাচক রাজনীতি করে, যাদের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা নেই, সন্ত্রাস বা কোনো অপরাধের সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ নেই, তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, আইনের বিচারে যারা অপরাধী, অপকর্ম করে নিরাপত্তার স্বার্থে তাদের গ্রেফতার না করার কোনো কারণ নেই।
বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, নয় মাসে যা পারলেন না তিন মাসে তা পারবেন, এটা দেশের মানুষ বিশ্বাস করে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজনীতি করি জনগণের জন্য : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ কর্মসূচি ঠিক করতে ফের বসবেন বি. চৌধুরী-ড. কামাল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads