বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোলানী সীমান্তের ওপারের ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুর থানার নাগরা ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে আহত বাংলাদেশী গরু ব্যবসায়ী মতিবুর রহমান (২০) নিখোঁজ হয়েছে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার বেলডাঙ্গী মুন্নাটলী গ্রামের নাজির হোসেনের ছেলে মতিবুর রহমানসহ ৫/৬ জন যুবক মিলে গত শনিবার রাত ১১টায় হরিপুর উপজেলার মোলানী সীমান্তের সীমান্তের ৩৭০/৪ এস সাবÑপিলারের নিকট গরু কিনতে গেলে ওইসময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুর থানার নাগরা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে এলোপাথারীভাবে গুলি ছুড়তে থাকে এতে মতিবুর রহমান গুলিবৃদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকে পরে সে ঘটনাস্থল থেকে নিখোজ হয় ।
এঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবির পক্ষ থেকে পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়। এব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের মোলানী কোম্পানী সদর দপ্তর ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মতিবুর রহমানের কোন সন্ধান মেলেনি তবে এব্যাপারে বিএসএফর কাছে বার্তা পাঠানো হয়েছে।




