ads

রবিবার , ৯ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার উপজেলা দৌলতখানে আ’লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০১৪ ৭:২৮ অপরাহ্ণ
ভোলার উপজেলা দৌলতখানে আ’লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

ভোলা প্রতিনিধি : ভোলার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় দৌলতখান উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ বাবুল চৌধুরীকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিকেল ৩টায় জেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলুর স্বাক্ষরিত এক পত্রে দৌলতখান উপজেলা কমিটির বরাবর এ বহিষ্কারাদেশ পাঠানো হয় । এতে বলা হয়, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গত ২১ ফের্রুয়ারি দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচনে দলের একক প্রার্থী  নির্বাচনে তৃনমূলের ভোট আহবান করা হয় । ভোটের মাধ্যমে উপজেলা যুবলীগের সভাপতি মনজুর আলম খানকে দলীয় প্রার্থী ঘোষনা করা হয়। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনের সিদ্ধান্তে অটল থাকের দৌলতখান উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ বাবুল চৌধুরী। ফলে  দৌলতখান উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাধারন সদস্য পদ থেকে মামুনুর রশীদ বাবুল চৌধুরীকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। দৌলতখান উপজেলা আ’লীগের  সভাপতি নাছির খান বলেন, মামুনুর রশীদ বাবুল চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে  মামুনুর রশীদ বাবুল চৌধুরী বলেন এ বহিষ্কাররাদেশ মানেন না , তিনি এ ধরনের কোন চিঠি পাননি। প্রার্থী হিসেবে মাঠে থাকবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!