ads

শনিবার , ৮ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে কিশোরের আত্মহত্যা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৮, ২০১৪ ৮:৪০ অপরাহ্ণ

Suicide_Logo-34বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতের মায়ের বকুনী সইতে না পেরে কিশোর উত্তম মহন্ত (১৪) শনিবার সন্ধ্যায় আত্মহত্যা করে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী বৈরাগীপাড়া গ্রামের নৃত্য মহন্তে কিশোর পুত্র উত্তম মহন্ত মায়ের বকুনী সইতে না পেরে গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় বাড়ীর সবার অজান্তে তার শোবার ঘরের সিলিঙ্গের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। কিছুক্ষণ পরে উত্তমের মা ঘরে প্রবেশ করলে সে তার কিশোর পুত্র উত্তমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে হাও মাও করে চিৎকার দেয়। চিৎকার শোনে প্রতিবেশীরা তার বাড়ীতে এসে ভিড় জমায়। পরে এলাকাবাসীরা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রার্থমিক সুরতহাল রির্পোট তৈরী করে। এব্যপারে স্থানীয় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!