ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিয়ায় শুরু হয়েছে ২২তম ৩২ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৬, ২০১৪ ৩:১৬ অপরাহ্ণ
কালিয়ায় শুরু হয়েছে ২২তম ৩২ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া হরিবাসরে ৬মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়  মহানাম সংকীর্তন অনুষ্ঠান।
৫ দিনে ‘৩২ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন’ এই অঞ্চলের সবচেয়ে বড় কীর্তনানুষ্ঠান। হিন্দু সম্প্রদায়ের লক্ষাধিক মানুষ এই ধর্মীয় অনুষ্ঠানে ধারাবাহিকভাবে উপস্থিত হবেন বলে ধারনা করা হচ্ছে। ৫ মার্চ বুধবার রাতে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও মহানামযজ্ঞের শুভ গন্ধাধিবাস অনুষ্ঠিত হয়।
এই মহানামযজ্ঞে বাংলাদেশের বৃহৎ আটটি সম্প্রদায় নামসংকীর্তন পরিবেশন করবেন, তারা হলেন শ্রী শ্রী রূপসনাতন সম্প্রদায় (ইস্কন, ঢাকা), বঙ্কুবিহারী সম্প্রদায় (ঢাকা), গৌরাঙ্গ সম্প্রদায় (খুলনা), গৌরসুন্দর সম্প্রদায় (খুলনা), শিশু গোপাল সম্প্রদায় (মাগুরা), শিব মন্দির সম্প্রদায় (রাজবাড়ি), বীনাপানি সম্প্রদায় (মাগুরা) ও জয়নিতাই সম্প্রদায় (মাদারীপুর)।
৩০ বছর পূর্বে কালিয়া উপজেলায় মোট জনসংখ্যার প্রায় ৩৩ ভাগ হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিল, কিন্তু এখন তা কমে দাড়িয়েছে  আনুমানিক ১০ থেকে ১৫ শতাংশে। অত্র এলাকার হিন্দুরা অনেকটা রাজনৈতিক বলির স্বীকার। তাই তারা ঝুকিমুক্ত জীবন যাপনের জন্য পাশ্ববর্তী দেশ ভারতে পাড়ি জমায়। কিন্তু এব্যাপারে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কোন মাথাব্যাথা নেই।

Need Ads
error: কপি হবে না!