স্টাফ রিপোর্টার : দুদকের দায়েরকৃত মামলায় শেরপুরের ঝিনাইগাতীর ৩ ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। ২ মার্চ রবিবার দুপুরে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ উভয় পক্ষের শুনানী শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরা হচ্ছেন সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ শফি উদ্দিন, নলকুড়া ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান ও সদর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খান।

জানা যায়, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় ওই ইউপি চেয়ারম্যানগণ উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় তারা রবিবার দুপুরে নিæ আদালতে আত্মসমপর্ণ করেন।




