ads

শনিবার , ১৭ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ২০৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮ হাজার ৪৮৯

খবর টি পড়েছেন : ২৫৪
দেশে করোনায় আরও ২০৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮ হাজার ৪৮৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৪৮৯ জন। ১৭ জুলাই শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে ওই তথ্য জানানো হয়।
শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ২৯ হাজার নমুনা পরীক্ষা করে আট হাজার ৪৮৯ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ হিসেবে শনাক্ত হার ২৯ দশমিক ৬। এর আগে শুক্রবার প্রায় ৪২ হাজার নমুনা পরীক্ষা করে ১২ হাজার ১৪৮ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়। এ হিসেবে পাঁচদিন পর শনিবার শনাক্ত সংখ্যা ১২ হাজারের নিচে নেমেছে।

Shamol Bangla Ads

এদিকে পাঁচদিন পর দৈনিক মৃত্যু শুক্রবার ২০০ এর নিচে নামলেও শনিবার তা আবার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি; ৮২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৪৯ জনের। চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ৩২ জনেন। এছাড়া রাজশাহীতে ২০ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে। মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৬৯ জন। সরকারি হিসাবে গত একদিনে আরও আট হাজার ৮২০ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন নয় লাখ ২৩ হাজার ১৬৩ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত ২০ সহস্রাধিক, মৃত্যু ২৮৪ পরবর্তী সংবাদ স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads