শ্যামলবাংলা বিনোদন : ‘মুঝসে শাদি করোগি’র পর ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার ও সালমান খান। ছবির নাম ‘ফগলি’। তবে শুধু অভিনয় নয়, ছবিটির প্রযোজনায়ও রয়েছেন অক্ষয় কুমার।

নিজের প্রোডাকশনে তৈরি ‘ফগলি’ নিয়ে খুবই উৎসাহী অক্ষয় কুমার৷ জানা গেছে, ছবির শ্যুটিং নিয়ে বেশ চিন্তিত অক্ষয়৷ সময় মতো সেটেও আসছেন, এসে অভিনয়ের বাইরে পুরো দায়িত্বও নিচ্ছেন তিনি। এমনকি এই প্রথম কোন ছবির ডাবিংয়ে দুটো শিফটেই কাজ করছেন অক্ষয়৷ আর সালমানকেও তিনি অনুরোধ করেছেন ‘ফগলি’র জন্য বেশি সময় দেওয়ার জন্য৷
অক্ষয় জানিয়েছেন, ‘ফগলি একেবারেই এন্টারটেইন ছবি। মুঝসে শাদি করোগি-র পর আবারও সালমানের সঙ্গে অভিনয় করতে পেরে দারুণ লাগছে’। ছবিতে সলু তাঁর একটি জম্পেশ আইটেম নাচও আছে৷ যা কিনা টেক্কা দিতে পারে বলিউডের শীলা, মুন্নি, লায়লা, বেবি ডলদের!




