শ্যামলবাংলা স্পোর্টস : জিম্বাবুয়ের সাথে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুতেই ওপেনার শামসুর রহমানকে হারিয়ে সতর্কতার সঙ্গে এগুচ্ছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতি পযর্ন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে এক উইকেটে ৬২ রান। উইকেটে অপরাজিত আছেন তামিম ইকবাল (২৭) ও মুমিনুল হক (২৬)। নিজের মাঠে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে সতর্ক শুরু করেছে স্বাগতিকরা। দলীয় ৬ রানের মাথায় এল্টন চিগুম্বুরার বলে এলবিডব্লিউ হয়ে ২ রান করে সাজঘরে ফিরে যান শামসুর । অতিথিদের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় জিম্বাবুয়ে। তাতে আউট হয়ে যান শামসুর।
দ্বিতীয় টেস্ট বাংলাদেশ একাদশে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন। খুলনার দ্বিতীয় টেস্ট জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। প্রথম টেস্ট তিন দিনে হারা জিম্বাবুয়ে দলে তিনটি পরিবর্তন হয়েছে। দলে ফিরেছেন ম্যালকম ওয়ালার। অভিষেক হয়েছে ব্রায়ান চারি ও নাটসাই মুশাংওয়ের।
ঢাকা টেস্টে তিন উইকেটে জয় তুলে নিয়ে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, শামসুর রহমান, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), শুভাগত হোম, তাইজুল ইসলাম, শাহদাত হোসেন, রুবেল হোসেন ও জুবায়ের হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা, ব্রায়ান চারি, হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ম্যালকম ওয়ালার, ক্রেইগ আরভিন, এলটন চিগুম্বুরা, রেজিস চাকাবা, তিনাশে পানিয়াঙ্গারা, তেনদাই চাতারা ও নাইসাই মুসায়াঙ্গে।




