যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা নামক এলাকায় স্কুল ছাত্র-ছাত্রী ভর্তি পিকনিকের বাস দূর্ঘটনায় আরও ১ ছাত্র নিহত হয়েছে। দূর্ঘটনায় আহত স্কুল ছাত্র ইকরামুল (১০) ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা গেছে। সে বেনাপোল ছোট আচঁড়া গ্রামের মনির হোসেন’র ছেলে।

উলেখ্য, গত ২ ফেব্রুয়ারী শনিবার রাত ৮টায় চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলায় শিক্ষার্থীবাহী পিকনিকের বাসটি পুকুরে পড়ে ৭ শিশু নিহত ও অর্ধশত আহত হয়। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বহন করা বাসটি মেহেরপুরের মুজিবনগর থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে।




