ads

শনিবার , ১ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে মৎস্যজীবি দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০১৪ ৩:১৯ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3এম, এ করিম মিষ্টার, নীলফামারী : দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে নীলফামারী জেলা শাখার কেক কাটা, বিশেষ মোনাজাত, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। বেলা ১১টার দিকে বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের অংশ গ্রহণ করে দলটির নেতাকর্মীরা। বিকাল সাড়ে তিনটায় জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব গোলাম মোস্তফা রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহুরুল আলম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম বাবলা, পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ছাত্রদল নেতা রাশেদুজ্জামান রাশেদ। আলোচনা সভা শেষে ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে নেতাকর্মীদের মাঝে বিতরন করা হয়।

Shamol Bangla Ads

নীলফামারীর সৈয়দপুরে বিশাল চক্ষু শিবির অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে আজ শনিবার রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে এক বিশাল চক্ষু শিবিরের আয়োজন করা হয়। নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন আনুষ্ঠানিকভাবে সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জোবায়েদুর রহমান ও সিভিল সার্জন øেহকান্তি চাকমা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন চক্ষু শিবিরের চেয়ারম্যান ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. শরীফুল আলম চৌধুরী, ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক মমতাজ মিন্টু প্রমুখ। শিবিরে চক্ষু রোগিদের চক্ষু পরীক্ষা করে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয় এবং অপারেশনের জন্য রোগি বাছাই করা হয়।

Shamol Bangla Ads

সৈয়দপুরে চক্ষু বিশেষজ্ঞের সাফল্য : চোখ থেকে কেঁচো কৃমি অপসারণ

নীলফামারীর সৈয়দপুরের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন এবং নর্দান মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুরের বিভাগীয় প্রধান ডা. শরীফুল আলম চৌধুরী জনৈক রোগির ডান চোখ অপারেশন করে একটি কেঁচো কৃমি ( জড়ঁহফ ডড়ৎস) বের করেছেন। তার মায়ের নামে প্রতিষ্ঠিত সৈয়দপুরের সুফিয়া চক্ষু হাসপাতালে নীলফামারী সদরের কাজীরহাট সংগলশী এলাকার জসিম উদ্দিনের চোখ অপারেশন করে এটি বের করা হয়। জসিম উদ্দিন গত ১ মাস যাবত ডান চোখে তীব্র ব্যথা, পানি পড়া ও লাল চোখে ভুগছিলেন। তিনি সৈয়দপুরের চাঁদনগরস্থ সুফিয়া চক্ষু হাসপাতালে আসলে আলহাজ্ব ডা. শরীফুল আলম চৌধুরী তার চোখ পরীক্ষা করে নির্ণয় করেন রোগির ডান চোখে কর্ণিয়ার পেছনে ( অহঃবৎরড়ৎ ঈযধসনবৎ ) এক জীবিত কেঁচো কৃমি নড়াচরা করছে। তিনি তাৎক্ষণিক রোগির চোখে অপারেশন করার সিদ্ধান্ত নেন এবং উক্ত জীবিত কৃমি বের করে আনেন। অপারেশনের পরে রোগি সুস্থ্য আছে এবং চোখে ভালো দেখছে। বাংলাদেশে সম্ভবত চোখে কেঁচো কৃমির এটি তৃতীয় রোগি। সাধারণত দেশে চোখে কেঁচো কৃমির রোগি খুব কম পাওয়া যায়।

নীলফামারীতে সাংবাদিকের নানীর ইন্তেকাল

বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কম ও দৈনিক মানবকন্ঠের নীলফামারী জেলা প্রতিনিধি নূর আলমের নানি হালিমা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি—রাজিউন)। গত শুক্রবার রাত ১০ টায় বার্ধক্য জনিত কারণে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সিংগিমারী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে ছাড়াও অসংখ্য আতœীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে জুম্মার নামাজের পর মরহুমার জানাযা নামাজ শেষে পারিবারিব কবরস্থানে দাফন করা হয়।

সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে দুই প্রতিষ্ঠানের জরিমানা

পণ্যের মান নির্ণয়কারী প্রতিষ্ঠান বিএসটিআই’র লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নীলফামারীর সৈয়দপুরের চানাচুর উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানের মালিককে অর্থদন্ড করা হয়েছে। শনিবার বিএসটিআই’র উদ্যোগে ভেজাল বিরোধী অভিযানে শহরের নিয়ামতপুর এলাকার তাজ ফুড প্রডাক্টস’র ১০ হাজার ও ডায়মন্ড ফুড প্রডাক্টস’র ৭ হাজারসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুশফিকা ইফফাত। এই অভিযানের সময় বিএসটিআই কর্মকর্তা রাকিবুল ইসলাম, থানার উপ-পরিদর্শক আসাদুল আসাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নীলফামারীর দুই প্রশাসনিক কর্মকর্তা প্রশিক্ষণে ভারত গেলেন

জনপ্রশাসন মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের ৫ম ব্যাচের ১৩ দিনের প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে ভারত গেলেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। প্রশিক্ষণে অংশ নিতে তারা শনিবার ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। তারা সেখানে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমির ন্যাশনাল এ্যাডমিনিষ্ট্রেটিভ ন্যাশনাল ইহ্নটিটিউটে অনুষ্ঠেয় ৩ থেকে ১৫ মার্চ ওই প্রশিক্ষণে অংশ নেবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বাংলাদেশের ৩৫ জন উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

সৈয়দপুর উপজেলা নির্বাচনে ৩ প্রার্থী জামানত হারালেন

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম দফায় অনুষ্ঠিত নীলফামারী সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী জামানত হারালেন। এবারে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৫৪ হাজার ৫৬৬ ভোট যার শতকরা হার ৬৩ দশমিক ১ ভাগ এবং শহরে ৪৪ হাজার ১৯০ ভোট পড়ে যার শতকরা হার ৫১ দশমিক ১৭ ভাগ। এর মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জাপা সমর্থিত প্রার্থী ফয়েজ আহমেদ মাইক প্রতীকে ৩ হাজার ৯৪৬ ভোট, জাসদ ইনু সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সুজাউদ্দৌলা চশমা প্রতীকে ১ হাজার ৬৪৪ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী জাহানারা বেগম ৯ হাজার ৮৮৮ ভোট পাওয়ায় জামানত হারান। গ্রহণকৃত ভোটের আট ভাগের এক ভাগেরও কম পাওয়ায় ওই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এসব প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় কার্পণ্য না করলেও ভোটাররা ভোট দিতে কার্পণ্য দেখিয়েছে।

Need Ads
error: কপি হবে না!