ads

শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বদলী হলেন ১৯ জেলা ও দায়রা জজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৮, ২০১৪ ৬:৩৯ অপরাহ্ণ

bangladesh-government-logoশ্যামলবাংলা ডেস্ক : সরকার ১৯ জন জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ ওই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

Shamol Bangla Ads

বদলির আদেশ হওয়া বিচারকরা হলেন, চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান এ কে এম ইসতিয়াক হোসাইনকে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক পদে, কুমিল্লার বিশেষ জজ মো. আবুল হোসেন বেপারীকে পাবনার বিশেষ জজ, চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩-এর বিচারক শরীফ মোস্তফা করিমকে কুমিল্লার বিশেষ জজ, বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মাসদার হোসেনকে চট্টগ্রামের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য, ঢাকার বিশেষ জজ আদালত নং-৬-এর বিশেষ জজ ফজিলা বেগমকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩ এর বিচারক, বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মুন্সীকে ঢাকার বিশেষ জজ আদালত নং-৬ এর বিশেষ জজ, ফরিদপুরের বিশেষ জজ মো. সফিকুর রহমানকে বান্দরবানের জেলা ও দায়রা জজ, বান্দরবানের জেলা ও দায়রা জজ হোসাইন হেলালকে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এসএম জহুরুল ইসলামকে ফরিদপুরের বিশেষ জজ পদে বদলি করা হয়েছে।
এছাড়া চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ খোন্দকার গোলাম মোস্তফাকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আতাউর রহমানকে শরীয়তপুরের জেলা ও দায়রা জজ, ঢাকার বিশেষ জজ আদালত নং-২-এর বিশেষ জজ মো. মোজাম্মেল হককে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইনামুল হক ভূঞাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১-এর বিচারক, শরীয়তপুরের জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিমকে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান মিয়া মো. শরীফ হোসেনকে বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য, কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সেলিনা বেগমকে ঢাকার বিশেষ জজ আদালত নং-৮ এর বিশেষ জজ, চট্টগ্রামের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য মো. নবাবুর রহমানকে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, পাবনার বিশেষ জজ অমুল্য কুমার সরকারকে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জালাল উদ্দিনকে ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!