চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্ব›িদ্বতা করলেও এইচ ইসলাম হীরা (আনারস) প্রর্তীক ৫৫,৪০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (কাপ-পিরিচ) পেয়েছেন ৪৮,৮১৭ ভোট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু (দোয়াত-কলম) প্রর্তীক পেয়েছেন ২১,৮৬১ ভোট ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, সাখোওয়াত হোসেন সাখো (মটর সাইকেল) পেয়েছেন ৮,২৫৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে পৌর বিএনপি সাধারন সম্পাদক নুরুল করিম আরোজ খাঁন (টিউবয়েল) প্রর্তীক ৬৭,৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন (তালা) প্রর্তীক পেয়েছেন ৫২,৭৭২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সাগর (বই) প্রর্তীক পেয়েছেন ৬,৬৩২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ সুফিয়া খাতুন (কলস) ৭৫,৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোছাঃ সাজেদা রহমান (ফুটবল) পেয়েছেন ৫৩,২৩৩ ভোট। ভোট কেন্দ্র ছিল ৭৭টি, মোট ভোটার সংখ্যা ১,৯৩,৬৬২টি। বৈধ ভোটের সংখ্যা ১,৩৪,৩৪০টি ও বাতিল ভোট সংখ্যা ৬,৫৪৩টি।




