স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে সমন্বয় পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ টি পদে এবং বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদের প্রার্থীরা ২ টি পদে জয়লাভ করেছে।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোছাদ্দেক ফেরদৌসী ( আ’লীগ) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আধার (আ’লীগ)। এছাড়া সহ-সভাপতি পদে এডভোকেট হরিদাস সাহা (আ’লীগ), সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মমতাজউদ্দিন মুন্না (আ’লীগ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোঃ ইসমাঈল হোসেন (আ’লীগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নুর উদ্দিন (আ’লীগ), অডিটর পদে এডভোকেট ইউসূফ আলী (বিএনপি) এবং সদস্য পদে এডভোকেট মোঃ শাহীদ উলাহ শাহী (আ’লীগ), এডভোকেট মঞ্জুরুল হাসান শাহীন (আ’লীগ), এডভোকেট রওশন কবীর আলমগীর (আ’লীগ) ও শামছুল আলম (বিএনপি)।
সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির ২ নং ভবন মিলনায়তনে ওই ভোটগ্রহণ চলে। মোট ১শ ৬৭ ভোটারের মধ্যে ১শ ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় ফলাফল ঘোষণা করেন।




