ads

সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নোয়াখালীতে আ.লীগের ত্রিমুখী সমাবেশ : চলছে ১৪৪ ধারা

খবর টি পড়েছেন : ৪৫৫
নোয়াখালীতে আ.লীগের ত্রিমুখী সমাবেশ : চলছে ১৪৪ ধারা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নোয়াখালী জেলা কমিটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের ৩টি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে নোয়াখালী পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা চলছে। ৬ সেপ্টেম্বর সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান ।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, ১৪৪ ধারা চলার সময় পৌর এলাকার মধ্যে ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সব এলাকায় চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না। তিনি আরও জানান, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬ জন র‌্যাব সদস্য ও শতাধিক পুলিশ সদস্য পৌর এলাকায় টহল দিচ্ছে। এ ছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে, রবিবার বিকেল ৫টায় সোমবারের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে মাইজদী শহরের টাউন হল মোড়ে ৩টি গ্রুপের নেতাকর্মীরা অবস্থান নেয় এবং পাল্টাপাল্টি স্লোগান দেয়। এ সময় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিবাদ দেখা দেয়। নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের অনুসারীরা আলাদাভাবে নিজেদের কর্মসূচি পালন করে আসছে।

Shamol Bangla Ads

এক পর্যায়ে বিবাদমান ৩টি গ্রুপের অনুসারী নেতাকর্মীরা তাদের সোমবারের পাল্টাপাল্টি সমাবেশকে সফল করতে রোববার বিকাল থেকেই জেলা শহরে অবস্থান নেয়। এ সময় তিন গ্রুপের অনুসারী নেতাকর্মী জেলা শহরে পথ সভা ও মিছিল করলে ত্রিমুখী উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষ এবং প্রাণহানির আশঙ্কা দেখা দিলে, জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে বিআরটিএ অফিসে র‍্যাবের অভিযান, ১১ দালালকে জরিমানা পরবর্তী সংবাদ ময়মনসিংহে তরমুজ চাষে ঝুঁকছেন কৃষকরা

সর্বশেষ - সকল বিভাগ

Shamol Bangla Ads