মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে এবারের এসএসসি পরীক্ষা দিতে পারল না নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগোড়া গ্রামের দরিদ্র রাজমিস্ত্রি আঃ জব্বারের মেধাবী কন্যা ফাতেমাতুজজোহরা (ফাতেমা)। জাহাঙ্গীরপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে সে এবার এসএসসি পরীক্ষা দিত। পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেয়ার পরও ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়ায় শেষ পর্যন্ত পরীক্ষা দেয়া হল না তার। বর্তমানে সে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ নং ওয়র্ডে ৫নং বেডে চিকিৎসাধীন রয়েছে। ফাতেমার দরিদ্র পিতার পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- একাউন্ট নং- ০৭৪১১৬০০০১১৯২ আল আরাফা ইসলামী ব্যাংক মিরপুর শাখা। মোবাইল নং- ০১৭৩৭-৯৫০৩৭১।




