ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৬, ২০১৪ ১০:০৯ অপরাহ্ণ

Moulviibazar.Chatra dal .picমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিলাদুর রহমান হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতা কর্মীরা।

Shamol Bangla Ads

২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার থেকে বের হয়ে কুসুমবাগ এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন কামাল, কলেজ শাখার সাবেক সভাপতি পিপলু আব্দুল হাই, আলী ছদর খাঁন বাবর, রেজা আহমদ, মামনু আহমদ প্রমুখ।
উল্লেখ্য ১৯ ফেব্রুয়ারি বুধবার রাতে শহরের বাস স্ট্যান্ড এলাকায় মিলাদুর রহমানকে কুঁপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সকালে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

Need Ads
error: কপি হবে না!