ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলার শাহ্পুর বাজারে বুধবার রাতে আকশ্মিক অগ্নিকান্ডে নয়টি দোকান ঘর পুড়ে ভষ্যিভূত হওয়ায় পঁচিশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
স্থানীয় ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস অফিস সুত্রে জানা যায়, উপজেলার শাহ্পুর বাজারে বুধবার রাত আনুমানিক ৩টার দিকে আগুন লেগে বাবুল মেশিনারিজ, লালন মোটর সাইকেল গ্যারেজ, সুমন মোবাইল সার্ভিসিং, একটি ভাতের হোটেল, ২’টি সেলুন, ২’টি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বাবুল মেশিনারিজ’র ২২টি সেচ মেশিন, ২’শতাধিক পাইপসহ বিভিন্ন মালামাল পুড়ে দশ লক্ষাধিক টাকা, লালন গ্যারেজে মোটর সাইকেলসহ ৫ লক্ষ টাকা, মোবাইলের ঘরে ৫ লক্ষ টাকা ও অন্যন্য দোকানের সামগ্রী পুড়ে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস’র কর্মকর্তা আঃ হামিদ জোয়ার্দ্দার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আগুনের খবর পেয়েই ঘটনা স্থলে যাই এবং এক ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। এতে ব্যবসায়ীদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে।




