ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালগাছিয়ায় আশ্রাফুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসা মাঠে ৩ দিন ব্যাপী তাবলীগ জামাতের জেলা পর্যায়ের ইজতেমা শনিবার সকাল ১০ টায় আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো। ইজতেমায় দেশী বিদেশী লক্ষ লক্ষ মুসলিরা অংশ গ্রহন করে। তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মাওলানা মুহাম্মাদ শহীদুলাহ আশ্রাফিয়ার তত্বাবধানে এবং তাবলীগ জামাতের মূল মার্কাজ মসজিদের মাওলানা ওমর ফারুকের প্রথম দিনের উদ্ভোধণীয়র মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হয়েছে।




