ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কোচ সংস্কৃতি রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৬, ২০১৪ ৩:২১ অপরাহ্ণ

Jhinaigatiঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় নৃ-তাত্বিক জনগোষ্ঠী আদিবাসী কোচ সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় ২৬ ফেব্রুয়ারী বুধবার রাংটিয়া গ্রামে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

Shamol Bangla Ads

এসআইএল বাংলাদেশের ব্যবস্থাপনায় এ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোচ আদিবাসী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক যুগল কিশোর কোচ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন এসআইএল বাংলাদেশের জেনিথ মৌসুমী সরকার, জেনি ডিক্রোস, সংগীতা ফ্লোরেন্স, সাংবাদিক আমিরুজ্জামান লেবু, অমলেন্দ্র কোচ প্রমুখ। পরে আদিবাসী শিশুশিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
error: কপি হবে না!