এস.এম রফিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম খানের বিশেষ পুলিশী অভিযানে সোমবার গভীর রাতে উপজেলার গাঁওকান্দিয়া ও কুলগড়া ইউনিয়নের আটলা,জাগীরপাড়া, কাকরাকান্দা, মাইজপাড়া ও জগৎকুড়া গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জন সাজাপ্রাপ্ত ও ফেরারী আসামীদের গ্রেফ্তার করতে সক্ষম হয় পুলিশ।

দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, আটলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে জিলফত আলী, একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে লিটন মিয়া,কাকরাকান্দা গ্রামের মিয়ার বাপের ছেলে শাহ্জাহান, জাগীরপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে আমিনুল ইসলাম, মাইজপাড়া গ্রামের আমছর আলীর ছেলে আনোয়ার হোসেন ও জগৎকুড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে জমির উদ্দিন। ৬ জন বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত ও ফেরারী আসামী। এদেরকে মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়।




