ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাত প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভোলা জেলা রির্টানিং অফিসার ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাত প্রার্থীকে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদে মোশারেফ হোসেন(কাপ-পিরিস) ,ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইউনুস (উড়জাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেতারা বেগম(প্রজাপতি)প্রতীক পেয়েছেন।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদে মোঃ ফারুক মিয়া (আনারস) ভাইস চেয়ারম্যান পদে রুহুল আমিন (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজেদা আক্তার (কলস )প্রতীক বরাদ্দ পেয়েছেন।
জেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে ভোলা সদর উপজেলা গঠিত আর ভোটার সংখ্যা দুই লক্ষ ২৬ হাজার ৬৫১ জন।




