মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, সিন্দুর খাঁন এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল ফেনসিডিল সহ আলমগির হোসেন (২৬)কে আটক করে পুলিশ। অপর দিকে কমলগঞ্জ থানা পুলিশ জানায়, ৩০০ গ্রাম গাঁজা সহ ইব্রারাহিম মিয়া(২৮) ও লাল বানু (২৯) কে আটক করে পুলিশ।
মৌলভীবাজার জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তারা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।




