ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানোরে মনোনয়নপত্র জমা দিয়েই গণসংযোগে মাঠে নেমেছেন প্রার্থীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ৬:৪৬ অপরাহ্ণ

Untitled-1ইমরান হোসাইন, তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগে মাঠে নেমে পড়েছেন। গত রোববার উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীরা তাদের নিজ নিজ পদের মনোনয়ন জমা দেবার পর গতকাল সোমবার থেকেই বিভিন্ন পাড়া-মহল­ার ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের পরিচয় তুলে ধরে ভোট চাইছেন তারা।

Shamol Bangla Ads

এনিয়ে ভোটাররা জানান, গত জাতীয় সংসদ নির্বাচনে কোন ভোটাধিকার প্রয়োগ না থাকায় এঅঞ্চলের ভোটাররা বেশ উৎকণ্ঠায় ছিলেন। বর্তমানে আগামী ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হবার পর ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে ভোট নিয়ে উৎসবের আমেজ। ফলে এউপজেলা পরিষদের নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে তানোর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন বিএনপি’র দলীয় প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি এমরান আলী মোল­া, আওয়ামীলীগের দলীয় প্রার্থী মুন্ডুমালা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রাব্বানী।
অপরদিকে, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী হিসাবে প্রতিদ্ব›িদ্বতা করছেন বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুর রহিম মোল­া, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম।
এছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্ব›িদ্বতা করছেন তানোর বিএনপি’র দলীয় প্রার্থী ও বর্তমান উপজেলা নারী ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মমেনা আহম্মেদ, আওয়ামীলীগের দলীয় প্রার্থী সোনিয়া সরদার, বিদ্রোর্হী প্রার্থী জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদিকা মোস্তারী জাহান লাভলী, আওয়ামীলীগের আরেক বিদ্রোর্হী প্রার্থী ফরিদা বিবি ও আওয়ামীলীগ নেত্রী সমিরন কিসকু।
এলাকাবাসি সূত্র জানায়, প্রার্থীরা নিবাচনী প্রতীক বরাদ্দ না পেলেও বিভিন্ন পাড়া মহল­ার বাড়ি বাড়ি গিয়ে প্রচার-প্রচারণা চালাছেন। গণসংযোগে প্রার্থীরা এখন সারাক্ষণ নিজের পক্ষে ভোটের জন্য এলাকা চোষে বেড়াছেন। নানা কথা-বার্তায় প্রার্থীদের নিয়ে আলাপ আলোচনা চলছে চায়ের দোকানে ও পাড়া মহল­¬ায়। ভোটাররা বিশেষ করে প্রার্থীদের নিজ নিজ যোগ্যতা বিষয়ে তুলে ধরে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। এনিয়ে ভোটারা ভোটের আমেজে মেতে উঠেছেন।
অপরদিকে, নিজ নিজ দলের নেতা-কর্মীরা তাদের প্রার্থীদের বিষয়ে সার্বিক দিক তুলে ধরে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। বর্তমানে নেতা-কর্মীদের ও ভোটারদের মুখে মুখে আওয়ামীলীগের প্রার্থীর নাম বিশেষ করে আলোচনার কেন্দ্র বিন্দু হিসাবে দাঁড়িয়েছে। ভোটাররা বলছেন সরকার গঠন করেছেন আওয়ামীলীগ তথা মহাজোট। তাই উপজেলা চেয়ারম্যান হিসাবে মহাজোট মনোনীত প্রার্থী যাই হোক না কেন ? তারই দিকে ভোটের পাল¬া ভারী হবে। তবে, শুধু আওয়ামীলীগ ও বিএনপি’র প্রার্থী ছাড়া কোন দলের কিংবা স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা না করায় মূলত আওয়ামীলী ও বিএনপি’র মধ্যে লড়াই হবে দ্বিমূখী।
এনিয়ে এলাকার ভোটারদের কাছে স্থানীয় সাংবাদিকরা যোগ্য প্রার্থীদের বিষয়ে জানতে চাইলে ভোটাররা জানান, কে কি ধরণের যোগ্য প্রার্থী আঁচ করে নিয়েই তবে যোগ্য প্রার্থীকে ভোট দেব। কারো কোন কথায় প্রচারনায় পড়বো না। দেখে শুনে যোগ্য উন্নয়নমুখী প্রার্থীকে নিজের মুল্যবান ভোট দেবেন বলে ভোটারদের অভিমত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!