ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শার্শায় অজ্ঞান করে নারী পাচারের সময় উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ২:৫৮ অপরাহ্ণ
শার্শায় অজ্ঞান করে নারী পাচারের সময় উদ্ধার

যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ঘিবা গ্রামে আত্মীয় পরিচয়ে এক বাড়িতে ঢুকে ওই বাড়ির গৃহবধূকে অজ্ঞান করে ভারতে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে উদ্ধার করেছে।
সীমান্তের ইছামতি নদী থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার সন্ধ্যায় বেনাপোল বন্দর থানায় ৩ পাচারকারীর নাম উলে­খ্য করে অপহরণ ও পাচার আইনে মামলা হয়েছে।
আসামিরা হচ্ছেন শার্শার দৌলতপুর গ্রামের সোহারব আলীর ছেলে কবির হোসেন (২৭), মতিউরের ছেলে জিয়াউর (২৫) এবং গাতিপাড়া গ্রামের কওছারের ছেলে ইলিয়াছ (২৭)।
গৃহবধু জানান, তার স্বামী বাড়িতে ছিল না এ খবর পেয়ে ৩ যুবক আত্মীয় পরিচয় দিয়ে শনিবার রাতে তাদের বাড়িতে আসে। এসময় ঘরের দরজা খুলে দিলে তারা চেতনানাশক দ্রব্য মুখের কাছে দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। পরে তাকে একটি মোটর সাইকেলের মাঝখানে উঠিয়ে ভারতে পাচারে উদ্দেশ্যে শার্শার পুটখালী সীমান্তের চরের মাঠে রেখে ভারতের ইছামতি নদীতে নৌকা ডাকতে যায়।
এ সময় গৃহবধূর জ্ঞান ফিরে আসলে সে পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি ছেলের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে তার স্বামীকে জানায়। পুটখালী ক্যাম্প বিজিবি’র সদস্যদের সহযোগিতা নিয়ে স্ত্রীকে ইছামতি নদীর পাশে একটি বাগান থেকে উদ্ধার করে। বিজিবি সদস্যদের অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম রাত ৮ টায় অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত ৩ যুবকের নামে মামলা হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

Need Ads
error: কপি হবে না!