ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন : জয়ের মালা কার গলায় পড়বে?

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ২:৫২ অপরাহ্ণ
গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন : জয়ের মালা কার গলায় পড়বে?

নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : ২য় দফার গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা ভোটারদের মাঝে ব্যাপক গনসংযোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৯ দল অংশগ্রহন না করায় সাধারণ জনগনের মাঝে যে শঙ্কা দেখা দিয়েছিল তা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ফিরে এসেছে । আগামী ২৭ ফেব্রয়ারি নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটাররা অপেক্ষায় রয়েছে।

Shamol Bangla Ads

৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত গোমস্তাপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৮৯২ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৫ হাজার ৩’শ ৮৫জন ও মহিলা ভোটার ৮৮ হাজার ৫’শ ৭ জন। এই উপজেলা নির্বাচনে প্রধান দুই জোটের ৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস এর প্রচেষ্টায় আওয়ামীলীগের এককপ্রার্থী হিসেবে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন রেজা এ উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে ও কেন্দ্রীয় যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলামের প্রচেষ্টায় একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি বাইরুল ইসলাম কাপ-পিরিচ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন আ‘লীগ সমর্থিত রহনপুর পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক হারুন বিশ্বাস (চশমা) ও উপজেলা জামায়াতের আমীর তাজের হোসেন (তালা)এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন আ‘লীগ সমর্থিত উপজেলা মহিলা আ‘লীগের সাধারণ সম্পাদক মিলিয়ারা খাতুন (কলস) ও মহিলাদল নেত্রী নুরুননেসা বাবলী (হাঁস)। আ’লীগ প্রার্থী সমর্থিত প্রাথী হুমায়ন রেজা জানান, বাংলাদেশ আওয়ামীলীগের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোটারা আনারশ প্রতিকে ভোট দিবে। অপর দিকে বিএনপি সমর্থিত প্রার্থী বাইরুল ইসলাম বলেন, সরকারী দলের জুলুম নির্যাতনের প্রতিবাদে সাধারণ মানুষ তাকে কাপ-পিরিচ প্রতিকে ভোট দিবে বলে আশাবাদী। আওয়ামীলীগ ও ব্এিনপির তিন পদে একক প্রার্থী হওয়ায় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা রয়েছে। তবে দেকা যাক আগামী বৃহঃপতিবার জয়ের মালা কার গলায় পরবে সে পর্যন্ত অপেক্ষায় গোমস্তাপুর উপজেলা বাসী। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!