ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উৎসব মূখর পরিবেশে ঝালকাঠিতে উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ৮:৩১ অপরাহ্ণ
উৎসব মূখর পরিবেশে ঝালকাঠিতে উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

ঝালকাঠি প্রতিনিধি : উৎসব মূখর পরিবেশে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রবিবার সকাল থেকে দলীয় নেতা কর্মিদের নিয়ে প্রার্থীরা স্ব-স্ব উপজেলার নির্বাচন কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার,বিদ্রোহী প্রার্থী মোঃ তরুন সিকদার,বিএনপির দলীয় প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মিরন সিকদার,জাতীয় পার্টি জেপির মোঃ এনামুল ইসলাম রুবেল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মোঃ এমদাদুল হক মনির হোসেন,বিএনপির দলীয় মোঃ জাকির হোসেন কবির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় বর্তমান ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম,বিদ্রোহী মোসাঃ আয়শা সিদ্দিকি বিএনপির দলীয় মোসাঃ নাসিমা বেগম। তবে বিএনপির বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ জালালুর রহমান আকন বিকালে মনোনয়ন পত্র জমা দিবেন বলে সাংবাদিকদের কাছে জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!