ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজু নির্বাচনী পথসভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ৮:২২ অপরাহ্ণ

pic pekua 22-2-2014এম.আবদুল্লাহ আনসারী.পেকুয়া (কক্সবাজার) : পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর সমর্থনে পেকুয়া সদরের পূর্ব গোয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় আয়োজিত নির্বাচনী পথ সভা লোকারন্যে পরিণত হয়ে জনসভায় রূপান্তি হয়। এ জনসভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ প্রথম দফার উপজেলা নির্বাচনে চরম ভরাডুবি হওয়ার পর পেকুয়ায় প্রকাশ্যে ভোট ডাকাতির ঘোষনা দিয়ে ভয়ভীতির সৃষ্টির পায়তারা করছে। পেকুয়া বি.এন.পি ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসীদের ঘাঁটি হিসেবে পরিচিত এখানে এধরণের দূস্বপ্ন দেখা ভাল হবেনা হুসিয়ার করে বলেন, কোন ধরনের অনিয়ম ও ষড়যন্ত্র করা হলে কঠোর ভাবে প্রতিরোধের করা হবে। বক্তারা আরো বলেন, বি.এন.পি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রাজুর সততা ও যোগ্যতায় আতংকিত হয়ে আওয়ামীলীগের বাঘা বাঘা প্রার্থী ভোট করতে সাহস না করে একজন টুনকু প্রার্থী যিনি শিলখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭ থেকে ৮ শ ভোট নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়ে চরম ভাবে পরাজিত হয়েছিলেন তাকে দিয়ে উপজেলা নির্বাচন করে উত্তেজনকর কথা ছড়িয়ে নির্বাচনী মাঠকে ঘোলাটে করছেন, পেকুয়ায় আওয়ামীলীগের উন্নয়নের দোহাই দিয়ে ভোট চাওয়ার কোন নৈতিক অধিকার নেই। যতবার আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে ততবার জমি দখল হাট বাজার দখল ও প্রকাশ্য চাদাবাজি করেছে। এবারের উপজেলা নির্বাচনে এতদাঞ্চলের প্রিয় ও অভিসাংবাদিত নেতা সালাহউদ্দিন আহমেদের মনোনীত প্রার্থী শাফায়েত আজিজ রাজুকে বিশাল ব্যবধানে জয়ী করে আওয়ামীলীগকে বুঝিয়ে দিতে হবে সন্ত্রাসী ভূমি দস্যূদের এ অঞ্চলে ভোট করার অধিকার নেই।

Shamol Bangla Ads

পেকুয়া সদর পশ্চিম জোন বি.এন.পির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদের সভাপতিত্বে সেক্রেটারী মঞ্জুর আলমের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা বি.এন.পির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ, চেয়ারম্যান প্রার্থী শাফায়েত আজিজ রাজু, বাঁশখালী উপজেলা বি.এন.পির সেক্রেটারী ও সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, পেকুয়া উপজেলা বি.এন.পির সহ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ রমিজ উদ্দিন আহমদ, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইদ্রিস বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও টইটং ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো.ইউসুপ রুবেল, সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, পশ্চিম জোন যুবদলের সভাপতি জয়নাল সহ স্থানীয় বি.এন.পি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Need Ads
error: কপি হবে না!