স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সমঝোতার প্রেক্ষিতে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে সদরে অবস্থানরত জেলা আওয়ামী লীগের এক সভায় আলোচনা ও ৪ প্রার্থীর সমঝোতার প্রেক্ষিতে ছানোয়ার হোসেন ছানুকে একক প্রার্থী ঘোষণা করা হয়। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গত নির্বাচনে নিকটতম প্রতিদ্ব›িদ্ব।

জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী আ’লীগ নেতা ছানোয়ার হোসেন ছানু, মিনহাজ উদ্দিন মিনাল, গোলাম কিবরিয়া লিটন ও রফিকুল ইসলাম চেয়ারম্যান সমঝোতায় পৌছায় ওই ব্যতিক্রমী সিদ্ধান্ত ঘোষণা করা হয়।




